× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

 দীর্ঘ প্রতীক্ষিত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
 দীর্ঘ প্রতীক্ষিত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি

 দীর্ঘ প্রতীক্ষিত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন আগ্রাসনবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুদ্ধবিরতি সংক্রান্ত এই পরিকল্পনাকে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলে অভিহিত করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।

শুক্রবার (১০ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

যুদ্ধবিরতি ও হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি এই চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে। গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা শুরু করবে এবং গাজায় প্রতিদিন ত্রাণ সামগ্রীবাহী ট্রাক প্রবেশ করবে বলে কথা রয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নজর রাখতে বহুজাতিক সেনা মোতায়েন করা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে তারা গাজায় প্রবেশ করবে না। যুদ্ধবিরতি এবং অন্যান্য লঙ্ঘন হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখবে।

অবশ্য ফিলিস্তিনের বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজার ‘অনেক জায়গায়’ দখলদার ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানিয়েছে, শুক্রবার সকালে খান ইউনিসে বিমান হামলা হয়েছে। উত্তরে নেটজারিম করিডোরের আশেপাশেও হামলার খবর মিলেছে। এছাড়া আল-সাব্রা এবং তাল আল-হাওয়া এলাকায় গোলাবর্ষণের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রয়টার্সের ফুটেজে স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে আলোর ঝলক এবং তারপরে একটি বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

যুদ্ধবিরতির তথ্য প্রকাশ্যে আসার পর যুদ্ধবিধ্বস্ত গাজায় আনন্দের মুহূর্ত চোখে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও আনন্দের বার্তা এসেছে।

পরিকল্পনা অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতি হবে এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হবে। গাজায় সহায়তা ও ত্রাণ সামগ্রীবাহী ট্রাক ঢুকতে দেওয়া হবে।

হামাসের হাতে থাকা জিম্মি ও ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে। দুপক্ষই মৃতদেহ ফিরিয়ে দেবে।

গাজায় রয়েছেন এমন ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে ২০ জন এখনো জীবিত রয়েছেন বলে মনে করা হচ্ছে । এই পরিকল্পনার হাত ধরেই ইসরায়েল ১ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

বিবিসি জানিয়েছে, চুক্তি অনুমোদনের ২৪ ঘণ্টা পর শনিবার (১১ অক্টোবর) ভোরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রাক্কালে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা।


এ ক্যটাগরির আরো খবর..