× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের শেহের আলী মিয়ার মেয়ে কলেজ ছাত্রী নুর আক্তার শেফাকে (১৭) ক গত ২৭ আগষ্ট বিকেলে পয়সারহাট ব্রীজে ঘুরতে গেলে সেখান থেকে এলাকার বাবুল ফকিরের ছেলে সাব্বির ফকিরসহ তার সহযোগীরা শেফাকে অপহরণ করে।

মেয়েকে খুঁজে না শেফার বাবা শেহের আলী মিয়া গত ৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং-২।

ওই মামলার আসামী অপহরণকারী সাব্বির ফকিরকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে অপহৃতা শেফাকে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ।

থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার সকালে অপহরনকারী সাব্বির ফকিরকে বরিশাল আদালতে এবং অপহৃতা নুর আক্তার শেফাকে (১৭) ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..