সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ প্রায় ১০ লক্ষ ৬ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর ২০২৫) বিজিবি’র মাদরা, কুশখালী, কাকডাঙ্গা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।
এর মধ্যে হিজলদী বিওপির দল কলারোয়া থানার শিশুতলা এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এছাড়া অন্যান্য বিওপির অভিযানে ভারতীয় ঔষধ, বোরকা ও অন্যান্য পণ্যসহ মোট ১০,০৬,০০০ টাকার মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। উদ্ধারকৃত পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান,দেশের রাজস্ব রক্ষা ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..