× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ম্যারাডোনা বিনা পয়সায় আর্জেন্টিনার কোচ হবেন!

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: দিয়েগো ম্যারাডোনার কথার ফুল ফোঁটানোতে জুড়ি নেই। আর্জেন্টাইন কিংবদন্তির প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তিই একেকটি খবর। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আরেকবার খবর হলেন, পুনরায় জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চেয়ে। এমনকি সেটা বিনা পয়সায়!

ম্যারাডোনা এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেছিলেন। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার ৪-০ গোলের হারের পর ম্যারাডোনারও বিদায় ঘণ্টা বেজে যায়। এরপর ২০১১ সালে দুবাইয়ের ক্লাব আল ওয়াসালের কোচ হয়েছিলেন তিনি। তবে ২০১২ সালে বরখাস্ত হন। তখন থেকে তিনি আর কোচিংয়ে নেই।

গত মাসে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর ক্ষোভে, দুঃখে জাতীয় দল থেকে অবসর নেন লিওনেল মেসি। পরে দায়িত্ব ছাড়েন দলের কোচ জেরার্ডো মার্টিনোও। এখন নতুন কোচের সন্ধানে আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যারাডোনা আশা করছেন, পুনরায় জাতীয় দলের কোচ হিসেবে তাকে বিবেচনা করবে এএফএ।

ফক্স স্পোর্টসকে ম্যারোডোনা বলেছেন, ‘দিয়েগো সিমিওনে আর্থিক কারণে কাজ করতে আগ্রহী ছিল না। আমার কাছে টাকা কোনো বিষয় নয়। আমি বিনা পয়সায় আর্জেন্টিনার কোচ হব।’

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরো বলেন, ‘অনেকে মনে করে আমি অনেক ব্যয়বহুল কোচ। কিন্তু মরিনহোর ব্যাপারে কী বলবেন? কিংবা আনচেলোত্তি বা সিমিওনে? এইসব কোচের সঙ্গে তুলনায় আমি কতটা ব্যয়বহুল কোচ, তা আমি জানি না।’

কোচিংটা অনেক মিস করেন বলেও জানালেন ৫৫ বছর বয়সি আর্জেন্টাইন কিংবদন্তি, ‘আমি কোচিং অনেক মিস করতে শুরু করেছি। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা এবং সাংবাদিকদের সঙ্গে লড়াইটাও মিস করি।’


এ ক্যটাগরির আরো খবর..