× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা

যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে  মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার ( ০৩ অক্টোবর) দিনব্যাপী বিজিবি এর টহলদল মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩,৩৭,৯০০/-(তিন লক্ষ সাইত্রিশ হাজার নয়শত)টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..