× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন- ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। এ তথ্যের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জুয়া ও এ ধরনের অপরাধ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেছে তারা।


এ ক্যটাগরির আরো খবর..