× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কুমার নদ থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নদীর তীরে বাঁশঝোপের পাশে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কুমারনদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সোয়াদ এবং তার চাচাতো ভাই তৌসিক (৬)। এসময় তাদের উদ্ধারে নদীতে ঝাঁপ দেন দাদি মালেকা বেগম মালা (৭০)। তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দুটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়- দাদি মালেকা বেগম ও নাতি তৌসিক। তবে আরেক নাতি সোয়াদের কোনো খোঁজ মিলছিল না। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয়,মালেকা বেগম মালা (৭০): স্বামী বেলালউদ্দিন মৃধা।,তৌসিক (৬): পিতা জহিরুল ইসলাম তোতা।,সোয়াদ (৭): পিতা শরিফউদ্দিন মৃধা।

তৌসিক ও সোয়াদ দুজনই স্থানীয় ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ভাসানচর হামিদনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “শুক্রবার ফজরের নামাজের পর থেকেই এলাকাবাসী শিশুটির খোঁজ করতে থাকে। পরে সকাল ৮টার দিকে বাঁশের ঝোপের পাশে ভেসে থাকা অবস্থায় সোয়াদের মরদেহ উদ্ধার করা হয়।”

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..