× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও চার পরিচালক নিয়োগ

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
শিল্পকলা একাডেমির মহাপরিচালক

সরকার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে দেশ-বিদেশে প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং চারজন পরিচালক নিয়োগ দিয়েছে।

নবনিযুক্ত মহাপরিচালক হলেন রেজাউদ্দিন স্টালিন এবং পরিচালকগণ হলেন শাহীন দিল-রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) ও দীপক কুমার গোস্বামী (নাটক ও চলচ্চিত্র বিভাগ)।

নবগঠিত পরিচালনা কাঠামো আধুনিক যুগের চাহিদা পূরণের জন্য শিল্পকলা একাডেমির পুনর্গঠনে কাজ করবে। এর মধ্যে রয়েছে—কার্যকর অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা লালন;
দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় নতুন কৌশল গ্রহণ; বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপনের পরিকল্পনা প্রণয়ন; জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক আইকন ও অনন্য ঘটনাবলি উদ্‌যাপন এবং সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, নৃত্য, শিল্পকলা, আলোকচিত্র ও ক্রমবর্ধমান নতুন মিডিয়ার ক্ষেত্রে আগামী এক বছরের জন্য কিছু সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ।


এ ক্যটাগরির আরো খবর..