মাদারীপুরের ডাসারে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের মেশিন,ড্রেজার ও পাইপ বিনষ্ট করেছে ডাসার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার কাজি বাকাই ও নবগ্রাম ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন,ডাসার উপজেলার কাজী বাকাই ও নবগ্রাম ইউনিয়নে অবৈধ বালি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে আজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..