× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে কর্মশালা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
শ্যামনগরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে কর্মশালা।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার( ১৭ সেপ্টেম্বর )বিকাশ লিমিটেডের আয়োজনে ও জেলা পুলিশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় উপজেলার মুন্সিগঞ্জ শুশীলন টাইগার পয়েন্টে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে বিভিন্ন অপকৌশলে প্রতারক চক্র সাধারণ মানুষের কষ্টের্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। অপরাধী চক্র সম্পর্কে তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সাতক্ষীরা জেলার সকল বিকাশ এজেন্টদের বিকাশে লেনদেনের বিষয়ে গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য আহব্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, রিজিওনাল ম্যানেজার বদরুদ্দোজা , এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ম্যানেজার কামরুল ইসলাম ,এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ সাব্বির ফয়সাল, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্যা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সহ সাতক্ষীরা জেলা বিকাশের এজেন্ট বৃন্দ ।


এ ক্যটাগরির আরো খবর..