× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শার্শা উপজেলা প্রতিনিধি

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধারসহ আসামি আটক -২

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছিনতাইকৃত ভ্যান উদ্ধারসহ আসামি আটক -২

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার নামজগ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮) শার্শা থানার পান্তাপাড়া গ্রামের আক্তারুজ্জামান বাবুর ছেলে কামরুজ্জামান (২৮)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শার্শা থানা পুলিশ জানায়,আক্তারুল ইসলাম নামে এক ভ্যান চালক থানায় অভিযোগ দায়ের করে বলেন, বড়বাড়ীয়া সাকিনস্থ জনৈক মিজানের ইট ভাটার সামনে পানবুড়ি হতে ধলদাগামী পাকা রাস্তার উপর হতে ভ্যানে যাত্রী হিসাবে থাকা ছিনতাইকারীরা চাকু দিয়ে চালক আক্তারুল ইসলামকে গুরুত্বর জখম করে ভ্যান ছিনতাই করে পালিয়ে যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালা করে স্থানীয় জনগনের সহায়তায় আজ বেলা  ১৪.১০ ঘটিকায় সময় শার্শা থানাধীন বড়বাড়ীয়া এলাকা হতে আসামী ইমরান হোসেন, ও কামরুজ্জামানকে আটক করে এবং ভিকটিম আক্তারুল ইসলাম এর ভ্যান উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান,আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা  নং-১৬, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয়েছে।তিনি আরও জানান আটক ইমরান হোসেনর নামে ৬ টি ও কামরুজ্জামানের ২ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের ১৭/০৯/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..