× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

দুর্গা পূজাতে ভারতে গেল প্রথম চালান ইলিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতে গেল প্রথম চালান ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে এবছর সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে।
মঙ্গলবার দিবাগত  রাত ১ টার দিকে  প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬ টি প্রতিষ্ঠান  ৩৭ টন ৪৬০  কেজি  ইলিশ ভারতে রফতানি করে। প্রতিকেজি ইলিশের রফতানি মুল্য ছিল ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি অর্থে ১৫২৫  টাকা। ইলিশ রফতানি ভারতের সাথে সৌহাদ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা।
জানা যায়, ব্যবসায়ীরা দূর্গাপুজায় ইলিশ আমদানির অনুরোধ জানান অন্তবর্তীকালিন সরকারকে। এতে সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। বুধবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ যায় ভারতে। আগামী ০৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস অধিদপ্তর। গত বছর ইলিশ রফতানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ মেট্রিক টন। বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন
সাধারন ক্রেতা রহমত জানান, একমাস আগে ও দেশের বাজারে প্রতিকেজি ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা  হলেও এখন তা বেড়ে দাড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকায়।  ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে আর দেশের মানুষ কিনতে গেলে বেশি।
বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ জানান,সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বাজারে। রফতানিতেও কিছুটা প্রভাব পড়েছে।
ইলিশ রফতানিকারক সাইফুল ইসলাম জানান, তিনি ইলিশ রফতানির অনুমতি পেয়েছেন।  ইলিশ রফতানি  সামনের দিনে দুই দেশের বানিজ্য ও সৌহাদ্য সম্পর্ক্যকে জোরদার করবে।
বেনাপোল স্থলবন্দরের মৎস পরিদর্শন ও মাননিয়ন্ত্রন কেন্দ্রের  ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, প্রথম চালানে ভারতে ৩৭ টা ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। মান পরীক্ষা করে রফতানির অনুমতি দেওয়া হয়েছে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..