× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে-ধর্ম বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে। হজ ব্যবস্থাপনায় দুই দেশ এই যে পরিবর্তন এনেছে, তা যেকোনো দেশের জন্য মডেল হতে পারে। তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এদেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন। জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আজ ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ হজ একাডেমি এ সেমিনার আয়োজন করে।

খালিদ হোসেন বলেন, ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। এরূপ সঞ্চয়ের মাধ্যমে হজের খরচ নির্বাহের পদ্ধতি চালু থাকায় স্বল্প আয়ের মানুষও হজে যেতে পারেন। এ দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে সম্পৃক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। এটি দেশের উন্নয়ন-অগ্রগতিকে ত্বরান্বিত করে।

ইসলামী ব্যাংকসমূহের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্ব  সেমিনারে অন্যান্যের মধ্যে মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্ববত হোসাইন ও ড মুফতি ইউসুফ সুলতান তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..