× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান তৈয়বুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষজন অংশ নেন।
জানা গেছে, উপজেলার ৭নং চন্দনবাড়ী ইউনিয়নে ভিডব্লিউবি ২০২৫-২৬ কর্মসূচির উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে ৭নং চন্দনবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৈয়বুর রহমানের বিরুদ্ধে।
বিক্ষোভকারীরা বলেন, চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি। যারা টাকা দিতে পারেন নি তাদের কার্ড হয়নি। অবিলম্বে নতুন তালিকা করে অসচ্ছল ও অসহাদের কার্ড বিতরণের দাবি করেন তারা।
বক্তৃতার বলেন, আমরা প্যানেল চেয়ারম্যানের বিচার চাই, দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চাই।
পরে প্যানেল চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন মানববন্ধনকারীরা। এর মাঝে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।


এ ক্যটাগরির আরো খবর..