× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভারে অভিযান  

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গতকাল সাভারের কোন্ডা এবং বলিয়ারপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালানো হয়, যেখানে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এর মাধ্যমে রিয়াদ এন্টারপ্রাইজ, নামবিহীন মশার কয়েল কারখানা, শরীফ কেমিক্যাল ওয়ার্কস এবং এন এম আর এন্টারপ্রাইজ নামক চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, একটি অবৈধ আবাসিক সংযোগ এবং তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে মাসিক আনুমানিক ৩ লাখ ৬৬ হাজার ৪৭২ টাকার গ্যাস চুরি হচ্ছিল, যা এ অভিযানের মাধ্যমে রোধ করা হয়। অভিযান চলাকালীন দু’টি পৃথক মামলায় সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..