× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।
শত শত মানুষ ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ভাঙ্গা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
অবরোধকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা উপজেলাকে কেন্দ্র করে পূর্বের মতো ফরিদপুর-৫ আসন পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় স্থানীয়রা অবরোধ করছেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..