× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

সরকারের নীতি প্রণয়নে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তরুণরা পথ দেখাবে -ফয়েজ আহমদ তৈয়্যব

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তরুণরা পথ দেখাবে।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত চতুর্থ ‘শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র’ শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলিসি সম্পর্কিত প্রতিযোগিতার গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের জন্য আশা জাগায়। পলিসি প্রণয়নে তরুণদের অধিক সম্পৃক্ত করা উচিত। কারণ তরুণরা তথ্য-প্রযুক্তির গতিশীল রূপান্তরের সাথে সহজে খাপ খাওয়াতে পারে। এই রূপান্তরকে পলিসি মেকিং এর সঙ্গে সংযোগ ঘটাতে হবে।

তিনি বলেন, এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগীদের বিজয় প্রমাণ করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যোগ্যদের হাত যাচ্ছে। যারা স্টার্টআপ নিয়ে আগ্রহী তাদের স্টার্টআপকে একাডেমিক ক্রেডিটে অন্তর্ভুক্ত করা, তাদের জন্য কানেক্টিভিটির ফ্যাসিলিটি বৃদ্ধি করাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

পলিসি বাস্তবায়নে চ্যালেঞ্জ সম্পর্কে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের লিগাল গাইডলাইনের ভিতরে থেকে পলিসি বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের উপস্থাপিত পলিসি সংক্রান্ত প্রস্তাবসমূহ নাগরিক পর্যায়ে কোয়ালিটিটিভ ও কোয়ান্টিটিভ সার্ভের মাধ্যমে নিরীক্ষা করে পলিসিগুলোর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

প্রতিযোগিতা শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বিজয়ীদের মেডেল, ক্রেস্ট ও অর্থমূল্য পুরস্কার প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, শাবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসাইন এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলিসহ শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..