× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে বাল্যবিবাহের অপরাধে বর’কে জরিমানা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
বর'কে জরিমানা

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহের অপরাধে বর সাগর সরদার’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার( ৫ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাইফ-উল-আরেফীন এই জরিমানা করেন। কালকিনি পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সেখানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন ।

এ সময় ওই এলাকার খোকন সরদারের ছেলে সাগর সরদারকে বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৭(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন।


এ ক্যটাগরির আরো খবর..