× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ প্রতিনিধি

কোটচাঁদপুরে শেয়াল মারা বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
গরুসহ কৃষকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরুসহ শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইকতার হোসেন নামের আরও একজন। বৃহস্পতিবার সকালে উপজেলার তারসার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, তালসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন।

বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন নিজের জমি চাষ করতে একই গ্রামের চাষি ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় বিদ্যুতের তার গরুর পায়ে পেচিয়ে গেলে গরুটি পড়ে যায়। সেসময় শাহাদত ও কৃষক ইকতার গরুটি তুলতে গেলে তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও একটি গরু মারা যায়। আহত হয় ইকতার। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা ওসি কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..