× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ট্রাভেল পারমিটে দেশে

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারা ভোগ শেষে দু’দেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তিন বাংলাদেশি নাগরিক। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা কলকাতার বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজাভোগ শেষে দু’দেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমোদন পায়।
দেশে ফেরত আসা তিনজন হলেন- লক্ষীপুর জেলা সদরের পশ্চিম লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে মলি বেগম (৩৬), একই এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে ইউসুফ আলী (৪৩) ও চট্রাগ্রাম জেলার বাইজিদ থানার আলিনগর আমিন জুটমিল এলাকার ইউসুফ আলীর মেয়ে রোনা বেগম (৩২)।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এরা দালালের সহায়তায় ২০২১ সালের ২১ মার্চ রাতে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে কারাভোগ করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, থানার আইনি প্রক্রিয়ার পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য গ্রহণ করেছে।
জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, ভারতে পাঁচারের শিকার এসকল নর-নারীরা পাঁচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সহায়তা চাইলে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার থেকে পূর্ণাঙ্গ সহযোগীতা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..