× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা, যুবককে জুতাপেটা

মাদারীপুরে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্থাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণ করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি হয়তো ভবঘুরে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, ‘পান্থাপাড়া এলাকায় ওই দোকানের আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে পরিত্যক্ত দোকানঘর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়।

দোকানের উপরের চালা না থাকায় মৃত্যুর পর বৃষ্টির পানিতে মরদেহ পঁচন ধরে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’


এ ক্যটাগরির আরো খবর..