× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজের ১২ ঘন্টা শিশুর লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১২ ঘন্টা পর খালের পানিতে ডুবে যাওয়া আড়াই বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের ‘চরফতে বাহাদুর’ গ্রামের একটি খাল থেকে উদ্ধার করা হয় ওয়ালিদের মরদেহ। নিহত ওয়ালিদ একই এলাকার মো. জুয়েল বেপারীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির উঠানে খেলছিল আড়াই বছরের ওয়ালিদ। এ সময়  অসাবাধনবশত বাড়ির পাশের খালের মধ্যে পড়ে যায় সে। মুহুর্তেই পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু ওয়ালিদ। পরে খবর দেয়া হয় কালকিনি ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে খালের মধ্যে থেকে উদ্ধার করা হয় ওয়ালিদের মরদেহ। শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. খোকন জমাদার জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৮-১০ ঘন্টা উদ্ধার অভিযান চালায়। পরে সকালে স্থানীয়রা শিশুটির মরাদেহ খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, নিহত শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছিল। অপমৃত্যু মামলা হলে পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..