× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

শিশু ইকরা কিডনী রোগে আক্রান্ত, অর্থাভাবে চিকিৎসা বন্ধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ইকরা কিডনী রোগে আক্রান্ত

মাত্র ১৫ মাস বয়সের ফুঁটফুঁটে শিশু কন্যা ইকরা জন্ম থেকে কিডনী রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার বাবা ধারদেনাসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে একমাত্র মেয়ের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পরেছেন। বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন শিশু ইকরার উন্নত চিকিৎসার জন্য এখনও প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এতো টাকা যোগার করা অসম্ভব হয়ে পরেছে। যেকারণে অর্থাভাবে এখন বিনাচিকিৎসায় রয়েছে শিশু ইকরা।

তাই ফুঁটফুঁটে শিশু কন্যা ইকরাকে উন্নত চিকিৎসার মাধ্যমে প্রাণ বাঁচাতে তার অসহায় পরিবারের সদস্যরা সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের বাসিন্দা ও ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরী) দুই সন্তানের জনক আরিফুল ইসলাম আরিফের একমাত্র মেয়ে ইকরা।

আরিফুল ইসলাম আরিফ জানিয়েছেন, জন্মের পর থেকেই ইকরা কারণে অকারনে বিভিন্ন সময় অসুস্থ্য ছিলো। বিভিন্নস্থানে চিকিৎসা করাতে গিয়ে শিশু ইকরার দুটি কিডনী একই (ডান) পাশে ধরা পরে। দুটি কিডনী একইপাশে হওয়ায় কিডনীর স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। এজন্য কিডনী ফুলে ইনফেকশন দেখা দিয়েছে। আরিফুল ইসলাম আরিফ আরো জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন একটি কিডনী অপসারণ করে বাম পাশে প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা যোগার করা তার পক্ষে পুরোপুরি অসম্ভব হয়ে পরেছে। যেকারণে উন্নত চিকিৎসার মাধ্যমে একমাত্র শিশু কন্যা ইকরার জীবন বাঁচাতে তিনি সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন।

সরাসরি যোগাযোগ : ০১৭৪৫-১৫৩১৯৪ (আরিফ)। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. মাজারুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর-১৩১১০০২৩৩০৮০২, টরকী বন্দর সাব শাখা (১৪৫০৬০৮২৬), গৌরনদী, বরিশাল।


এ ক্যটাগরির আরো খবর..