× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মাদারীপুর প্রতিনিধি

রাজৈরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ও রাজৈর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজৈর পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), একই ইউনিয়নের দিগুলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) ও মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজৈর থানার পুলিশ। পরে থানার নিকটস্থ গ্রাম আমবাগ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আরিফকে, বাসুদেবপুর গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুর থেকে কামাল ও শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের দুজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ গ্রেপ্তার অভিযানগুলো পরিচালনা করেন, রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) রিপন আলী, উপপরিদর্শক (এসআই) মোস্তফা ও উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..