× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

ডাসারে কৃষকদের ফসলি জমিতে ইউপি চেয়ারম্যানের মাছের ঘের নির্মানের চেষ্টা, ১৪৪ ধারা জারি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
মাছের ঘের নির্মানের চেষ্টা

মাদারীপুরে কৃষকদের ফসলি জমিতে মাছের ঘের বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে ১৪৪ ধারা জারি কর হয়। ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের এই ঘটনায় কৃষকদের মাঝে চাপাক্ষোভ দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা, জ¦ীনবাড়ি মৌজার ৭৫-৮০ একর জমিতে ধান উৎপাদন করেন এলাকার কয়েকশ’ কৃষক। এই চাষাবাদের সাথে জড়িত বিভিন্ন শ্রমজীবি মানুষ। সেখানকার কিছু জমি ভাড়া নিয়ে বেশকিছুদিন ধরে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণ কার্যক্রম শুরু করে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার। এতে ব্যাপক ক্ষতির সম্ভবনা হওয়ার আশঙ্কায় জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত দেন স্থানীয়রা।

বিষয়টি তদন্তের দায়িত্ব পান ডাসার উপজেলা কৃষি কর্মকর্তা। পরে সরেজমিন পরির্দশণ শেষে গত ১২ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন ডাসার উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকতা মিল্টন বিশ^াস। সেখানে তিনি উল্লেখ করেন, অভিযোগের ৭৫-৮০ একর জমির মধ্যে ৩৫-৪০ একর জমি নষ্ট করে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি খননে মৎস খামার বানানো হলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। ফসলি জমি নষ্ট করে মাছের ঘের নির্মানে জমির শ্রেণি পরিবর্তনের কোন সুযোগ নেই। এরপর উপজেলা প্রশাসন মাটি কাটা বন্ধ করতে বললেও ক্ষ্যান্ত হননি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। শেষমেশ ম্যাজিস্ট্রেট আদালতে হানিফ মোল্লা নামে এক ভুক্তভোগী অভিযোগ দিলে গত ১৮ আগস্ট ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল নোমান। এ সময় আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডাসার থানা পুলিশকে নির্দেশ দেন।

একইসাথে উপজেলা ভুমি সহকারি কমিশনারকে আগামী ২৩ সেপ্টেম্বর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।
কৃষক হানিফ মোল্লা বলেন, ‘আমার জমিতে ইউপি চেয়ারম্যান জোরপূর্বক মাছের ঘের নির্মানের চেষ্টা করছেন। এতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। ফলে আমি ও আমার পরিবার না খেয়ে মারা যাবো।’

স্থানীয় বাসিন্দা শাহীন মাতুব্ব বলেন, ‘২৫ বছর ধরে আমার বাবা শাহেব আলী মাতুব্বর ব্লক করে ধান উৎপাদন করে আসছে। পরে আমরাও ধান চাষাবাদে করে জীবিকা নির্বাহ করি। কিন্তু চেয়ারম্যান রেজাউ করিম ভাষাই শিকদার মাছের ঘের নির্মাণ করলে আমাদের পরিবারের দুর্দশা নেমে আসবে।

সুজন মাতুব্বর বলেন, ‘এখানে মাছের ঘের হলে জীববৈচিত্রের ব্যাপক পরিবর্তণ হবে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। আমরা চাই না এখানে মাছের ঘের করা হোক। প্রশাসনের কাছে আকুল আবেদন যাতে দ্রুত এ ব্যাপারে কার্যকর ব্যাবস্থা নেয়।’
ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার বলেন, ‘আমি কয়েকজন কৃষকের জমি ভাড়া (লিজ) নিয়েছি। তাদের ওই জমিতে তেমন কোন ফসল হয় না। তাই কৃষকদের মতামত নিয়ে জমি ভাড়া করে সেখা ভেকু দিয়ে মাটি কেটে মাছের ঘের নির্মানের চেষ্টা করছি। কিন্তু কাজ শুরুর পর পরই একের পর এক বাধা আসছে। তাই কাজ আপাতত বন্ধ রেখেছি। মূলত আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছে।’

ডাসার থানার উপপরিদর্শক (এসআই) সুবির চন্দ্র সূত্রধর বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডাসার থানায় চিঠি দেয়া হয়। পরে পুলিশ গিয়ে ১৪৪ ধারার নোটিস জারি করে। দুইপক্ষকেই আইন মেনে থাকতে বলা হয়েছে।’

মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফ-উল-আরেফীন বলেন, ‘ফসলি জমিতে মাছের ঘের নির্মানের কোন বিধান নেই। কৃষকদের কথা চিন্তা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসনকে কৃষি কর্মকর্তার তদন্ত রিপোর্টও পাঠানো হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..