× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
বিদ্যুৎস্পৃষ্টে সৌদি প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে মো.সাইফুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সাইফুল একই বাড়ির আলী আকবরের ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাজেরগো বাড়িতে এ ঘটনা ঘটে। চারদিন পর তার  সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর  আগে সৌদি আরবে যান তিনি। ২-৩ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সাইফুল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..