× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

মাহফুজুল হক পিয়াস, ইবি

ইবিতে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে শোকজ ৩৩ শিক্ষার্থী, তালিকায় আছে যারা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আন্দোলন ঘিরে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হুমকি-ধমকি ও গালাগালির অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
সংশ্লিষ্ট প্রত্যেককে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ জানানোর আহ্বান করা হয়।
শোকজকৃত শিক্ষার্থীরা হলেন- ছাত্রলীগ নেতা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিপুল খান, ছাত্রলীগের সেক্রেটারি অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেহেদী হাসান হাফিজ ও শাহিন আলম, মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হুসাইন মজুমদার, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম তরুন, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী, সহ-সভাপতি ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুন্সী কামরুল অনিক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃদুল হাসান রাব্বি, ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিমুল খান, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাসুদ রানা, দপ্তর সম্পাদক আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামাল হোসেন, প্রচার সম্পাদক সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাবিল আহমেদ ইমন, সাংগঠনিক সম্পাদক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাউল ইসলাম, ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের সোহাগ শেখ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুর্তবা রাফিদ হাসান, ক্রীড়া সম্পাদক ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজন রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম, উপ সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক কুমার, উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাওন, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম নাঈম, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক আল ফিকহ এন্ড ‘ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রাঞ্জল, আইন বিষয়ক সম্পাদক ‘ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাকিল, সদস্য চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পিয়াস।
এছাড়াও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানভীর, শেখ সাদী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম আসিফ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইমামুল মুত্তাকী শিমুল, একই বর্ষের সমাজকল্যাণ বিভাগের মারুফ ইসলাম, ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিয়াকত ইসলাম রাকিব, লোক প্রশাসন বিভাগের একই বর্ষের আদনান আলী পাটোয়ারী ও বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহান লাবিব ধ্রুব।
নোটিশে বলা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের হুমকি-ধমকি, ভীতি প্রদর্শন, মারমুখী আচরণ, গালাগালি ও মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..