গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে পঞ্চগড়ের বোদা উপজেলায় সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বোদা শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের মোবাইল ফোন উদ্ধার করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবী জনান বক্তারা।
এসময় বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাভলু, সাধারণ সম্পাদক এলাহী কুদরত-ই আমিন সাগর, বোদা উপজেলার সাংবাদিকবৃন্দসহ মানবাধিকার ও সংস্কৃতিকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..