× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

ভবন নির্মাণে অনিয়ম, ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন ইউএনও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ভবন নির্মাণে অনিয়ম, ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দিলেন ইউএনও

নির্মানাধীন মাদ্রাসা ভবনের রেলিংয়ে রড কম ও ফ্লোর ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে তিন কোটি ছাব্বিশ লাখ টাকা ব্যয়ে গরঙ্গল দাখিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণে অনিয়ম করে আসছিলো মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা। বিষয়টি শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বরত কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। যে কারনে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করতে বাধ্য হই। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থলে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিফাত আরা মৌরি জানান, অভিযোগের সত্যতা পেয়ে সমস্যাযুক্ত স্থান ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. মানজিল আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

তবে পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানিয়েছিলেন, আমাদেরকে না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা তিন তলার রেলিংয়ে দুইটি করে রড দিয়ে ঢালাই দিয়েছে এবং ফেøারে কিছু সমস্যা সৃষ্টি করেছে। যা ভেঙ্গে নতুন করে নির্মান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..