× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

abu

যুবদল নেতার গণসংযোগে ৩ হাজার মোটরসাইকেল-৩১ দফার লিফলেট বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
যুবদল নেতার গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিনিয়ার  কে.এম.এস মুসাব্বির শাফি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্টীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে পথসভা ও গণসংযোগ করেছেন।

এ সময় তিনি ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও বিএনপির পক্ষে জনসমর্থণ বৃদ্ধিতে গণসংযোগ করেন। দায়িত্বশীল তরুন ও যুবকদের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ বিবেচনায় মুসাব্বির সাফি অনেকটাই জনপ্রিয় নেতৃত্ব নতুন প্রার্থীদের মধ্যে ।

গতকাল শনিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি বিশাল শোডাউনে প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বহরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলার আগ্রাদিগুন হয়ে মধইল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং পত্নীতলা নজিপুর বাজারে লিফলেট বিতরণ, গণ সংযোগ করেন। গণসযোগ শেষে নজিপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক পত্নীতলা ও ধামইরহাট আসনে মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি।

এ সময় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..