× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

মাদারীপুর প্রতিনিধি

বরিশালে চুরি হওয়া মিনি ট্টাক যশোরে উদ্ধার, মাদারীপুরের ৪জন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
চুরি হওয়া মিনি ট্টাক

বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্টাক যশোর থেকে উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেল জেলা হাজতে পাঠানো হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), একই উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) ও শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে শুশান্ত রায় (৩৫))।

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে কোতয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় মাদারীপুরের ডাসার উপজেলার ৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে জব্দ করা হয় একটি মিনি ট্রাক। পরে আটককৃতরা জানায়, গত ৩ আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি হতে মিনি ট্রাকটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নিয়ে আসে চোরচক্র। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দেয় গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। এই ঘটনার মূলহোতা মাসুদ নামে এক যুবক। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে চলছে অভিযান।

এদিকে মিনি ট্রাক চুরি হওয়ার ঘটনায় এর মালিক ভাষাই সূত্রধর বরিশালের গৌরনদী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। আইনী প্রক্রিয়া শেষে ট্রাকটি মালিকের কাছে পৌঁছে দেয়ার কথাও বলছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..