× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

মাদারীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী হয়ে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের পরিবারের দায়িত্ব তারেক রহমানকেই নিতে হবে -আনিসুর রহমান

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের পরিবারের দায়িত্ব তারেক রহমানকেই নিতে হবে। কারণ তারেক রহমানই জানেন বাবাহারা যন্ত্রনা। ৪র্থ শ্রেণিতে পড়া অবস্থায় যখন তারেক রহমান শিশু ছিলেন তখন তার বাবা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। এজন্যই জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের অভিভাবক হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে চাই। তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং শহীদ পরিবারদের দায়িত্ব নিবেন।

মঙ্গলাবর দুপুরে মাদারীপুরের কালকিনিতে বিজয় র‌্যালীর শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্য শেষে কালকিনি থানা চত্ত্বর থেকে একটি বিজয় র‌্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

তালুকদার খোকন বলেছেন, আগামী দিনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তণ হবে। মানুষের পাশে থাকলে জনগন ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের হাল ধরবেন। বিগত ১৭ বছর দেশে শত শত মানুষ গুম হয়েছে। তাদেরকে আমরা ফেরত চাই। এই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। এই স্বজনদের মুখে হাসি ফোটাতে চাই। ফ্যাস্টিস শেখ হাসিনা পালানোর মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু এখনো যুদ্ধ শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..