× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
গণতান্ত্রিক মূল্যবোধ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়। তাই বিদ্যালয়, অফিস-সহ সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। যদি গণতান্ত্রিক চর্চা সমাজের প্রতিটি স্তরে চালু হয় তাহলেই রাজনৈতিক স্তরে গণতন্ত্র স্থায়ী হবে।

আজ ঢাকায় মিরপুরস্থ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)  এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ আয়োজনের অংশ হিসাবে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন,  আমাদেরকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমরা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো:  শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..