× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: মৃত্যু ঘিরে রহস্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাসিমা স্থানীয় বাসিন্দা কাইয়ুম মাতুব্বরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার খবর পাওয়া যায়। এরপর রাতে নাসিমার মৃত্যুর সংবাদ আশ্রয়ণ প্রকল্পে ছড়িয়ে পড়ে।

তবে ঘটনার মোড় নেয় নতুন দিকে যখন নিহত নারীর ছোট ভাই আবুল হাসান শরীফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাসিমার স্বামী কাইয়ুম মাতুব্বর দাবি করেছেন, স্ত্রী শ্বাসকষ্টে মারা গেছেন। তবে পরিবার ও স্থানীয়দের বক্তব্যে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে, যা সন্দেহের জন্ম দিয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “নাসিমার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছি।”

তিনি আরও বলেন, “পরিবারের সদস্যদের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”


এ ক্যটাগরির আরো খবর..