× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ক্লিনিক মালিককে আটক করেছে যৌথ বাহিনী 

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ক্লিনিক মালিককে আটক

পঞ্চগড়ে বোদা উপজেলা পৌর শহরে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জল সরকার (৬০) কে আটক করেছে যৌথবাহিনী। ২৯ জুলাই (মঙ্গলবার) রাতে সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ও সেনাবাহিনী নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।
নিরাময় নার্সিং ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা, আনরেজিষ্টার্ড ডাক্তার ও ওয়াড বয় দ্বারা জটিল রোগীদের অপারেশন এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জল সরকার আটক করে পুলিশে দেয় প্রশাসন।
দীর্ঘদিন ধরে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বিভন্ন অভিযোগ করে আসচ্ছিল ভুক্তভোগীরা।
এদিকে বোদা নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জ্বল সরকারকে মিথ্যে মামলার অভিযোগে যৌথ বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা ক্লিনিক সমিতির সকল কর্মচারী বৃন্দ। সেসাথে উজ্জ্বল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত জেলাসহ পাঁচ উপজেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৩০ জুলাই (বুধবার) থেকে বন্ধ ঘোষণা করেছেন নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..