× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙা হল উপজেলা পরিষদের গেইট

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় ভেঙে ফেলা হয়েছে রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজৈর উপজেলার মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর দুই গ্রামের কিশোরদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত রাজৈর উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে আসছে। বুধবার বিকেলে ওই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার মাঝেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট দিয়ে পালানোর সময় গেইটের একটা পার্ট ভেঙে ফেলা হয়। এরপরই দ্রুত স্থান ত্যাগ করে দুই গ্রুপের লোকজন। এ সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।

তবে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তীতে ব্যপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগে ঈদুল ফিতর উপলক্ষে আতসবাজি ফোটানোকে কেন্দ্র করে রাজৈর উপজেলার বদরপাশা ও পশ্চিম রাজৈর দুই গ্রামের মধ্যে টানা ৩ দিন ব্যাপী ব্যপক সংঘর্ষ হয়। এসময় পশ্চিম রাজৈর গ্রামের পক্ষ নিয়ে বদরপাশা গ্রামের বিপক্ষে সংঘর্ষে অংশ নেয় মজুমদার কান্দি গ্রামও। এতে অন্তত ৩০ টি দোকান ভাংচুর করা হয়। আহত হয় পুলিশসহ অন্তত অর্ধশত মানুষ। পরে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি শান্ত করে প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..