× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে কাস্টমস কর্মকর্তাদের তাগিদ এনবিআর চেয়ারম্যানের

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাস প্রক্রিয়াকে গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সবার আগে, তাদের সুবিধা নিশ্চিত করতে দেরি নয়-অ্যাকশন দরকার।” “দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের উৎসাহিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।
সুতা আমদানির বিষয়ে তিনি বলেন, “সুতা আমদানি বন্ধ নেই, সি-পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে ল্যান্ড পোর্ট দিয়েও আমদানির বিষয়ে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করতে পারি।
সার্ভার জটিলতা প্রসঙ্গে তিনি জানান, “এই সমস্যা দেশের সব কাস্টমসে হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি।
এর আগে তিনি বেনাপোল স্থলবন্দরের উর্ধতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।
 বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন প্রযুক্তিগত জটিলতা দূর করে বাণিজ্য আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।


এ ক্যটাগরির আরো খবর..