× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পি আই ডি

শাংহাইয়ে বাংলাদেশের বিনিয়োগ সেমিনারে অংশ নিচ্ছে ১০০টির বেশি চীনা কোম্পানি

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫
চীন-বাংলাদেশ সম্মেলন

বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে আগামীকাল ২১ জুলাই চীনের শাংহাইয়ে বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও সহায়তা প্রদান হলো এ সেমিনারের মূল লক্ষ্য। এতে অংশ নিচ্ছে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের ১০০টির বেশি চীনা কোম্পানি।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ সফরে তারা শাংহাই ও গুয়াংজুতে আজ থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই দলে আরো রয়েছেন বিডা, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএর প্রতিনিধিরা।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমাদের এই সফর ঘিরে যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। চীনা কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশায় রয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা প্রদান করব। এই সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ । এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..