× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

কোটালীপাড়া প্রতিনিধি

কোটালীপাড়ায় আওয়ামী লীগের ১ হাজার ৬শত ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার -২২

ACP
হালনাগাদ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের ১হাজার ৬শত ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ।

গত শুক্রবার(১৮ জুলাই) এস আই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১৫শত জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।

আজ শনিবার এ পর্যন্ত এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে আমরা এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..