× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

‘খালেদার জঙ্গিবিরোধী সমাবেশ জঙ্গিদের নিয়ে’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবিরোধী সমাবেশ জঙ্গিদের সঙ্গে নিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সাংস্কৃতিক আন্দোলনই রুখতে পারে সন্ত্রাস ও জঙ্গিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বুধবার খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের যে বৈঠক হয়েছে, সেখানে জামায়াতের প্রতিনিধি ছাড়াও অন্যান্য ইসলামী দলগুলোর প্রতিনিধি ছিল; যারা আফগানিস্তান ও পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত।’

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি দয়া করে আগে জামায়াতকে ২০ দলীয় জোট থেকে বের করে দিন। ২০১৩ সালে জঙ্গি কায়দায় পেট্রোল বোমা মেরে যে মানুষ হত্যা করেছেন, তার জন্য জাতির কাছে ক্ষমা চান। তারপর জঙ্গিবাদবিরোধী সমাবেশ করার সিদ্ধান্ত নেন। তাহলে জনগণ আপনাকে গ্রহণ করতে পারে।’

গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘জঙ্গিবাদের পেছনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বার বার উঠে আসছে। সেখানে শিক্ষার্থীরা সুস্থ বিনোদন ও সংস্কৃতি চর্চার ‍সুযোগ পাচ্ছে না। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নেই। ভাড়া করা একটি ভবন বা ফ্লোরে ক্লাস নেওয়া হচ্ছে। ক্যাম্পাসবিহীন বিশ্ববিদ্যালয় কতটুকু যৌক্তিক তা প্রশ্ন থেকে যায়।’

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আজ বাংলাদেশে অনেক শিক্ষিত, বিত্তবান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেক পরিবারের সদস্যরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। আর বাংলাদেশকে পিছিয়ে দিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, আইএসআই ও বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, মনোরোঞ্জন ঘোষাল, চিত্র নায়ক ফারুক, চিত্র নায়িকা নতুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..