× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক

বাংলাদেশকে নিবিড় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন ও কানাডা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে নিবিড় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন ও কানাডা।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়া সফররত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন।

কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা গত বুধবার মালয়েশিয়া সফরে যান।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠককালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং চিকিৎসা পর্যটন, পানি ব্যবস্থাপনা ইত্যাদির মতো অনেক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে চীনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশে চীনের সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য চীনের আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি রোহিঙ্গা সংকটের জরুরি ও তাৎক্ষণিক সমাধানের জন্য বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং এই বিষয়ে চীনের সমর্থন কামনা করেন।

তিনি জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে সমর্থন করার জন্য চীনের প্রতি আহ্বান জানান।

এ ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ  করেন। সে সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার সমর্থনও ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..