× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

আঞ্চলিক প্রতিনিধি

বিএনপি নেতাদের বাঁধায় সরকারী ইজারা উত্তোলন বন্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ জুলাই, ২০২৫
সরকারী ইজারা উত্তোলন বন্ধ

সরকারী কোষাগারে সর্বোচ্চ রাজস্ব জমা দিয়ে লঞ্চঘাট ইজারা নিয়েছিলেন সাবেক ছাত্রদল নেতা। তবে স্থানীয় বিএনপি নেতাদের বাঁধায় গত এক সপ্তাহ যাবত ইজারার টাকা উত্তোল করতে পা পেরে নিরুপায় হয়ে বাঁধা দানকারী বিএনপি নেতাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর সহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকার।

বুধবার সকালে উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি তরিকুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ মিয়ারচর লঞ্চঘাটের জন্য দরপত্র আহবান করলে সর্বোচ্চ এক লাখ এক হাজার টাকা রাজস্ব প্রদান করে লঞ্চঘাটটি এক বছরের জন্য ইজারা নেই। গত ১ জুলাই থেকে আমার লোকজন লঞ্চঘাটের ইজারার টাকা উত্তোলণ করতে লঞ্চঘাট যায়। এসময় মিয়ারচর এলাকার বাসিন্দা ও সরিকল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বাচ্চু প্যাদা এবং তার ভাই ওয়ার্ড বিএনপি’র পদবিহীন নেতা আক্কাচ প্যাদা তাদের সহযোগীদের নিয়ে ইজারার টাকা উত্তোলন করতে বাঁধা প্রদান করে আসছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, তাদের বাঁধা উপেক্ষা করে বুধবার সকালে ইজারার টাকা উত্তোলন ঘাটে গেলে আমার লোকজনকে হত্যার হুমকি দিয়েছে। ঘটনার বিস্তারিত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বাচ্চু প্যাদা বলেন, আমি কাউকে ইজারার টাকা উত্তোলনে বাঁধা প্রদান করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..