× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

‎মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ জুলাই, ২০২৫
কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য

‎মাদারীপুরে সংবাদ সম্মেলনে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা। মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা মডেল মসজিদের নিচতলায় প্রতিবাদ সভা করা হয়।

‎গত ৭ জুলাই মডেল মসজিদ উদ্বোধন ও ঈমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইটগার্ড নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলনে জেলা সদর জামে মসজিদের ইমাম সম্পর্কে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কেএম তোফাজ্জেল হোসেন ছান্টু খান।

এ ছাড়া তিনি ডা. আলতাফ হোসেনের সাথে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদে ইসলামী দলগুলো প্রতিবাদ সভা করেছেন।
‎সভায় ছান্টু খানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেএম তোফাজ্জেল হোসেন ছান্টু খান, তিনি যদি ইমাম সাহেব ও ডা. আলতাফ হোসেনের কাছে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া লিটন মোল্লা গংদের মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া মুসল্লীদের কথা বিবেচনা করে মাদারীপুর জেলা সদর মডেল মসজিদটি অতি দ্রুত চালু করার আহবান জানান

‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা আলী আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ইসলামী দলগুলোর নেতৃবৃন্দসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ।


এ ক্যটাগরির আরো খবর..