× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

গবাদি পশুর রোগ নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে -প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ জুলাই, ২০২৫
গবাদি পশুর রোগ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এফএমডি) এবং লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নির্মূলের লক্ষ্যে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে। তিনি বলেন, এই দুটি রোগ গবাদি পশুর জন্য অত্যন্ত মারাত্মক এবং ব্যাপক আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সেজন্য সঠিক পরিকল্পনা ও টিকাদান কার্যক্রমের মাধ্যমে এগুলো নির্মূলের দিকে এগোতে হবে।

উপদেষ্টা আজ সকালে বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানার সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আগামী কোরবানিতে কেউ যেন বলতে না পারে এলএসডি এর কারণে কোরবানির পশুর চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে টিকাদান কার্যক্রমে কোনো অজুহাত চলবে না। এজন্য কর্মকর্তা- কর্মচারীদের খামারিদের দ্বারে গিয়ে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ। এসব জেলার গবাদিপশু এফএমডি ও এলএসডিমুক্ত ঘোষণা করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: হেমায়েত হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান, এলডিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, এলডিডিপি প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটরন মো. গোলাম রব্বানী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হকসহ বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ ও ভেটেরিনারি ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..