× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

তিস্তা চুক্তি নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না -পররাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
অপতথ্য ছড়ানো হচ্ছে

ভারত থেকে গত ৩০ বছরে কোনো পজিটিভ তেমন কিছু পাইনি। তিস্তা চুক্তি নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। ভারতের সঙ্গে পানিচুক্তি  দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে। বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

গঙ্গা চুক্তি হবে কি না প্রশ্ন উঠেছে। সম্প্রতি আবার জাতীয় নাগরিক পার্টির নেতারা উত্তরবঙ্গে সফরে গিয়ে বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা  যদি বলে থাকেন, কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। এখানে তো টালবাহানার  কিছু  নেই। আমরা চেষ্টা করছি, ভারত থেকে গত ১৫-২০ বছরে..গত ৩০ বছরে কোনো পজিটিভ তেমন কিছু পাইনি। হ্যাঁ বহু আগে একবার পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এ পর্যায়ে আছে এখন। কাজেই এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। কারণ দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাবো। কতটুকু সফল হবো জানি না।

যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ নিয়ে আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে, একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।


এ ক্যটাগরির আরো খবর..