× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি 

শ্যামনগরে সাপের কামড়ে চিংড়ী ব্যবসায়ীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
সাপের কামরে মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে এক চিংড়ী ব্যবসায়ী মারা গেছেন।

গত ২৪ জুন রাতে সাপের কামড়ের পর সাতক্ষীরা সদর  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১ জুলাই) সকালে মারা যান।

নিহত চিংড়ী ব্যবসায়ীর নাম মোঃ আফসার আলী গাইন(৫২)। তিনি শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের রজব আলী গাইনের পুত্র।

নিহতের আত্নীয় মিজানুর রহমান জানান আফসার আলী গাইন গত ২৪ জুন রাতে নিজ চিংড়ী ঘের পাহারা দিতে যান। রাত অনুমান ১২টার দিকে চিংড়ী ঘেরের বাঁধের উপর দিয়ে যাওয়ার সময় তার পায়ে বিষধর সাপে কামড় দেয়। এ সময় দ্রুত বাড়িতে যাওয়ার পর রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..