× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

পিআইডি

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ জুন, ২০২৫
ছুটি বাতিল

তথ্য সার্ভিসের কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও বারবার উচ্চারিত একটি স্বপ্নের নাম—বিসিএস ইনফরমেশন একাডেমি। সময়ের আবর্তে সেই প্রত্যাশা কখনো ছিল উচ্চকণ্ঠে, কখনো নিঃশব্দ চাপা আকাঙ্ক্ষায়। অবশেষে দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়নের পথে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা শহরের সুবিধাজনক স্থানে এই একাডেমি নির্মিত হবে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এই একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হবে। বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠিত হলে এটি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একাডেমি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, তথ্য ক্যাডার কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করবে।

বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব মো. মামুন অর রশিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গত এপ্রিল মাসের সমন্বয় সভায় বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘‘বর্তমানে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য কোনো প্রশিক্ষণ একাডেমি নেই। একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের কার্যক্রম গ্রহণ করতে হবে।’’ এপ্রিল, ২০২৫ মাসের সমন্বয় সভার কার্যবিবরণীতেও একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে উদ্যোগ গ্রহণের কথাও কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..