× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

পিআইডি

ক্রীড়াক্ষেত্রে সিএসআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে -যুব ও ক্রীড়া উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ক্রীড়াক্ষেত্রে সিএসআর

সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ ডেডিকেটেডভাবে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। শুধু ব্যাংক নয় অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানে যাদের সিএসআর করার নিয়ম আছে সেখানে স্পোর্টসকে ম্যান্ডেটরি করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে কাজ করা হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় ক্রীড়াক্ষেত্রে সরকারিভাবে পর্যাপ্ত বাজেট সহযোগিতার সুযোগ কম থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ স্পন্সরদের উপর নির্ভর করতে হয়। ক্রীড়াক্ষেত্রে সিএসআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণের কথা বলে আসছে। বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে তখন বিভিন্ন লেয়ারে খেলোয়াড়দেরকে প্রতিযোগিতামূলক স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো খেলোয়াড়দের বাছাই করে ন্যাশনাল লেভেলে প্রবেশের সুযোগ তৈরি করে।

উপদেষ্টা আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, যার কার্যক্রম এগিয়ে চলেছে। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের এডভান্স লেভেলের ট্রেনিং প্রদান করা যাবে। স্পোর্টসের সাথে সাইন্স নিবিড়ভাবে জড়িত। এই বিষয়টি আমরা এড্রেস করার চেষ্টা করছি; সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসিগুলো নিচ্ছি। এই কাজগুলো কন্টিনিউ হলে ভবিষ্যতে স্পোর্টস সেক্টর একটি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে বলে উপদেষ্টা আশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..