× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে মহিলা দলের দুইটি ইউনিটের কমিটি গঠন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
মহিলা দলের কমিটি

দীর্ঘ প্রায় ১৮ বছর পর বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন ও সাধারণ সম্পাদক লিপি নাসরিন স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌরসভায় ১০১ সদস্যর দুটি কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সূত্রমতে, ১০১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মহিলা দলের গৌরনদী উপজেলা শাখায় সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য হোসনেয়ারা বেবীকে সভাপতি, তাসলিমা সেকান্দারকে সিনিয়র সহ-সভাপতি, তানিয়া আক্তারকে সাধারণ সম্পাদক, শিল্পী বেগমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবিনা ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অপরদিকে জাতীয়তাবাদী মহিলা দলের গৌরনদী পৌর শাখায় ফিরোজা বেগমকে সভাপতি, ওজুফা বেগমকে সিনিয়র সহ-সভাপতি, লতা বেগমকে সাধারণ সম্পাদক, নাফিজা এনিকে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কহিনুর খানমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

গৌরনদী উপজেলা কমিটিতে উল্লেখযোগ্যরা হলেন-সহসভাপতি আনোয়ারা বেগম, দিলরুবা বেগম, বিউটি বেগম, শেফালী বেগম, মুন্নি আক্তার, সুমা আক্তার, পপি বেগম, জেসমিন সুলতানা, মুক্তা খান, নাজমা বেগম, রাশিদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম, নাজমা বেগম, পারভিন আক্তার, শারমিন আক্তার,জান্নাতুল ফেরদাউস, মমতাজ (মেম্বার), রেহেনা বেগম, আন্না বেগম, পেয়ারা বেগম, এনি বেগম ও শারমিন বেগম।

গৌরনদী পৌর কমিটিতে উল্লেখযোগ্যরা হলেন-সহসভাপতি মিনু বেগম, ফাতেমা বেগম, কানন বেগম, পপি বেগম, তানিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা বেগম, ছনিয়া বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা বেগম ও রোজিনা বেগম, কোষাধ্যক্ষ ছালমা বেগম, সহ-কোষাধ্যক্ষ লাকি আক্তার ও তানিয়া বেগম, দপ্তর সম্পাদক নয়ন মনি, সহ-দপ্তর সম্পাদক কাকলি আক্তার, প্রচার সম্পাদক নাছরিন আক্তার, সহ-প্রচার সম্পাদক পারভীন বেগম, আইন বিষয়ক সম্পাদক রানু বেগম, সহ-আইন বিষয়ক সম্পাদক সেনোয়ারা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক শোহেদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেনা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক শিউলি বেগম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তানজিলা বেগম এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহানাজ আক্তার।

দীর্ঘ প্রায় ১৮ বছর পর দলের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলনকারী নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় মহিলা দলের সভাপতিসহ জেলা কমিটির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গৌরনদী উপজেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি হোসনেয়ারা বেবী।


এ ক্যটাগরির আরো খবর..