× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

মাদারীপুর প্রতিনিধি

এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে কুপিয়ে গুরুতর জখম

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
কুপিয়ে গুরুতর জখম

মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে । মাসুম বিল্লাহ কে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ জুন বুধবার বিকেল ৪টায় মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এনসিপি উপজেলা কমিটির আয়োজনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহ কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা। তখন মাসুম বিল্লার সাথে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা কর্মীরা মাসুমকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মাসুম বিল্লার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসক।

এ ঘটনায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার আহ্বায়ক নিয়ামতউল্লা জানান, মাদারপুর জেলায় এনসিপির যে সমন্বয় কমিটি করা হয়েছে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আকাঙ্ক্ষা বিরোধী। ওই বিতর্কিত কমিটিতে যারা আছে তারাই মাসুম বিল্লাহর উপরে এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাই।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আকাস মাতুব্বর জানান, আজ মাদারীপুর শহরের ভূইয়া কমিউনিটি সেন্টারে উপজেলা এনসিপির আয়োজনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হবার কথা ছিল। ওই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ আমরা অতিথি হিসেবে যোগদান করি। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহ কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা। তখন আমরা মাসুমকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। মাসুমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনা শোনার সাথে সাথেই  আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং কিছু লোকের নামও আমরা পেয়েছি। এই ঘটনার সাথে যারাই জড়িত থাক তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..